Tuesday, March 11, 2014

ফেসবুকে এবার ফ্রি ফোনকলের সুবিধা ফেসবুক ম্যাসেঞ্জারের নতুন এই সুবিধা শুধুমাত্র অ্যানড্রোয়েড ফোনগুলিতে পাওয়া যাবে।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে এবার যোগ হলো ফ্রি ফোনকল করার সুবিধা।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, ফের এক নতুন পালক লাগল ফেসবুকের মুকুটে। ফেসবুকের ম্যাসেঞ্জার অপশনে যোগ হলো ফের এক নতুন প্রযুক্তির। 
এই প্রযুক্তির হাত ধরেই বাজারে বিস্ফোরণ ঘটিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। এখন থেকে ফেসবুকের সোশ্যাল ম্যাসেঞ্জার অ্যাপলিকেশন থেকে ফ্রিতে ফোন করা যাবে। 
প্রতিবেদনে বলা হয়েছে, বাজার চলতি সেই সমস্ত সংস্থা যেমন ভি-চ্যাট,ভিবর বা লাইনের মত সংস্থা যারা ফ্রি ফোন কলের সুবিধা দেয়, তাদের সঙ্গে প্রতিযোগিতায় এবার নেমে পড়ল ফেসবুকও।
এতে বলা হয়েছে, ফেসবুক ম্যাসেঞ্জারের সাহায্যে আগে থেকেই চ্যাট, ফোট চ্যাট বা ভিডিও চ্যাট করা যেত। এর জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল ফেসবুক ম্যাসেঞ্জার। এখন থেকে পাওয়া যাবে বিনা মূল্যে ফোনের সুবিধাও।
এবিপি আনন্দ বলছে, তবে ফেসবুক ম্যাসেঞ্জারের নতুন এই সুবিধা শুধুমাত্র অ্যানড্রোয়েড ফোনগুলিতে পাওয়া যাবে। এছাড়া অ্যানড্রোয়েড ফোনে একটি রিসিভার ও কলারের একটা তালিকা দরকার, ফ্রি ফোন করার জন্য।

Saturday, March 1, 2014

যে কুকুরের মুখ মানুষের মত

বিদেশে কুকুরের বেশ কদর থাকলেও আমাদের দেশে কুকুর অনেকটাই অবহেলিত। বাংলাদেশে বয়স্ক মানুষগুলো শেষ বয়সে নাতি-পুতি নিয়ে সময় কাটালেও ইউরোপ-আমেরিকার বয়স্ক লোকজন জীবনের শেষ সময় কাটান তাদের প্রিয় পোষা কুকুরের সাথে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, কুকুর দেখতে কেমন? নির্ঘাত আপনার ভ্রু জোড়া কুঁচকে উঠবে এমন প্রশ্নে। মনে প্রথম যে উত্তর আসবে, তা হল- এটা কোনো প্রশ্ন হল! কুকুর দেখতে কুকুরের মতো!
কিন্তু আপনি কী জানেন, অন্তত একটা কুকুর আছে, যে দেখতে অনেকটাই মানুষের মতো! কী অবাক হচ্ছেন? অবাস্তব হলেও সত্যি, এই কুকুর জন্ম নিয়েছিল মানুষের মুখাকৃতি নিয়ে। তার উচ্চ ভাবপূর্ণ চোখ,অভিব্যক্তি এবং মাথার আকৃতি অনেকটাই মানুষের মত। কুকুরটির নাম হচ্ছে ‘টনিক’।
কুকুরের বর্তমান মালিক এন্ট্রি বলেন, ‘টনিক’কে ‘কেনটাকি কিল শেলটার’ থেকে নিয়ে আশা হয়। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই কুকুর। ইন্টারনেটেও বেশ জনপ্রিয়তা পেয়েছে মানুষের মুখাকৃতির এই কুকুর। এন্ট্রি আরও বলেন, ‘টনিক’ এর থাকার জন্য ভালো একটা বাসার প্রয়োজন এবং তার অধিক শক্তির জন্য ভালো খাওয়া দাওয়া প্রয়োজন।
টনিক ২০১১ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করে। বর্তমানে তার ওজন ১১ কেজি। টনিকের গায়ের রং হচ্ছে ঈষৎ বাদামী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্ট্রি নিয়মিত টনিকের শরীর, হৃদপিণ্ড, জলাতঙ্ক রোগ ইত্যাদি পরীক্ষা নিরিক্ষা করান।
‘টনিক’ এর শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলেও নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে আছে। এন্ট্রি ‘টনিক’কে পেয়ে খুব খুশি। সানন্দেই কুকুরটির চিকিৎসার জন্য যেকোনো ধরণের পদ্ধতি অনুসরণ করতে রাজি সে।

Thursday, February 27, 2014

ধর্ষণ আটকাতে বিশেষ অন্তর্বাস তৈরি হল, টেনে খোলা খুবই কঠিন!

সারা পৃথিবী জুড়েই ধর্ষণের ঘটনা ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে ধর্ষণ মোকাবিলায় এক বিশেষ ধরনের অন্তর্বাস তৈরি করল আমেরিকার একটি কোম্পানি।
তাদের দাবি, ওই বিশেষ অন্তর্বাস মহিলাদের ওপর যৌন আক্রমণ আটকাতে সক্ষম হবে। আর এর ফলে মহিলারা অনেক বেশি নিরাপদ বোধ করবেন নিজেদের।
এক ধরনের বিশেষ কাপড় দিয়ে এই পোশাক তৈরি করা হয়েছে, যার নাম ‘ধর্ষণ-রোধী অন্তর্বাস’। যে কাপড় দিয়ে এটি তৈরি করা হয়েছে তা সহজে ছেঁড়া বা খোলা যায় না।
এই অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা এআই উইআর-এর দাবি, মহিলারা তাঁদের ওপর যৌন আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে বর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন।
এই শর্টস কাম অন্তর্বাসটি কোমরবন্ধনীর সঙ্গে এমনভাবে আটকে থাকে যা টেনে খোলা খুবই কঠিন কাজ। প্রয়োজন অনুসারে উরুর সঠিকস্থানে বেছে ব্যবহারকারীরা তা লক করে নিতে পারবেন।
উরু বা থাই-এর কাছে একবার লক লাগানো হয়ে গেলে অন্তর্বাসটিকে আর খোলা তো দুরের কথা সরানোও সম্ভব হবে না। কোমরের কাছেও থাকছে একই ধরনের লক করার ব্যবস্থা। নির্দিষ্ট পদ্ধতি মেনেই তা খোলা সম্ভব।

Tuesday, February 25, 2014

তৃতীয় স্ত্রী মিতার সঙ্গে এরশাদের সংসার?

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তৃতীয় বিয়ে করেছেন। তার নতুন স্ত্রীর নাম মিতা।’ গত ২০০৯ সালের মাঝামাঝি এ রকম প্রতিবেদন প্রকাশ করেছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকা।
নয়া দিগন্তের প্রতিবেদন পড়ে এরশাদ ‘ক্ষুব্ধ’ হয়ে উঠেন। এ প্রতিবেদন প্রকাশের জন্য পত্রিকাটির বিরুদ্ধে তখন এরশাদের পক্ষে মামলাও করেন জাতীয় পার্টির এক নেতা।

নয়া দিগন্তের ওই প্রতিবেদন প্রকাশের পর ঢাকার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ দাবি করেন, ‘নয়া দিগন্ত বানোয়াট গল্প ছাপিয়েছে আমার বিরুদ্ধে। আমার নতুন করে বিয়ের খবর মিথ্যে।’

সংবাদ সম্মেলনে সাবেক স্বৈরশাসক এরশাদের করা ‘দাবি’ পরদিন পত্রিকায় ছাপা হয়। তা দেখে এরশাদের সাবেক দ্বিতীয় স্ত্রী বিদিশা প্রতিক্রিয়া জানান। প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘এরশাদ ঢাহা মিথ্যেবাজ। তিনি আমাকে বিয়ে করার পরও প্রথম কয়েক বছর এমন কথাই বলতেন যে, বিয়ে করেননি।’

এ নিয়ে তখন দেশিয় গণমাধ্যমে মুখরোচক নানা আলোচনা, সমালোচনা চলতে থাকে। নারীকামী এরশাদ দেশের রাজনীতিতে ডিগবাজির শ্রেষ্ঠ নায়কও। রাজনীতি নিয়ে তার ডিগবাজি চলতে থাকে। একের পর এক ডিগবাজির ঘটনার ভিড়ে গণমাধ্যমের কাছে চাপা পড়ে যায় তার তৃতীয় বিয়ের প্রসঙ্গটি। জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে অনেকে তা ভুলেও যান।

গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির অনেক নেতা আসেন এরশাদের ঢাকার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাড়িতে। ওই বাড়িতে তারা একটিবারের জন্যও দেখেননি এরশাদের প্রথম স্ত্রী রওশনকে। এর থেকে দলের নেতাদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, রওশন নন, অন্য একজনকে নিয়ে এরশাদ এখন সংসার করছেন!


গত প্রায় পাঁচ দশক ধরে টিকে আছে এরশাদ, রওশনের দাম্পত্য জীবন। রওশন কখনোই স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেছেন, এমন কোনো নজির নেই। রাষ্ট্রপতি থাকাকালে এরশাদের পরকীয়া কাহিনী দেশ, বিদেশে জানাজানি হয়। এ নিয়ে রওশন কোনোদিন একটি শব্দও উচ্চারণ করেননি স্বামীর বিরুদ্ধে। বিদিশাকে বিয়ে করা, অন্যান্য ভক্ত নারীদের সান্নিধ্য, তাদের সঙ্গে এরশাদের সেক্স কাহিনী, সব চোখ বুজে সহ্য করেছেন তিনি। সেই রওশন নেই এরশাদের সঙ্গে!
জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের দুই নেতা প্রিয় দেশ ডটনেটকে জানান, গত বছরের ৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন করে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এরশাদ। এরপর গত ১২ ডিসেম্বর রাতে তাকে ‘চিকিৎসার’ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। এক মাস তিনি ‘হাসপাতালের বিছানা’য় থাকলেও তার পাশে রওশন ছিলেন না। একদিন মাত্র ঘণ্টাখানেকের জন্য তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রওশন।

জাতীয় পার্টির নেতারা জানতে পারেন, গত কয়েক বছর ধরে রওশন আলাদা থাকছেন। শেষ বয়সে এসে সতীনের সঙ্গে সংসার করার বিষয়টি মেনে নিতে পারেননি বলেই তিনি আলাদা আছেন। কয়েক নেতার দাবি, প্রেসিডেন্ট পার্কের বাড়িতে তারা মিতাকে দেখেছেন। তবু তাদের প্রশ্ন, এরশাদ কি এখন তৃতীয় স্ত্রী মিতার সঙ্গে সংসার করছেন?

Sunday, February 23, 2014

এসএসসির গণিতের প্রশ্ন ফাঁস!

এসএসসি পরীক্ষার গণিতের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। সারা দেশে আজ ওই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু এর আগেই প্রশ্নটি ফাঁস করেছে একটি চক্র। বিভিন্ন দামে বিক্রি হচ্ছে প্রশ্ন। ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গণিতের ওই ফাঁস হওয়া প্রশ্ন পেতে হুমড়ি খেয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। হাতে লেখা কপি ও মোবাইল ফোনে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। তবে ঢাকা বোর্ড বলেছে, প্রশ্নফাঁসের কোন অভিযোগ আমরা পাইনি। সূত্র জানিয়েছে, একটি চক্র গত কয়েকটি পরীক্ষার প্রশ্নও ফাঁস করেছে একই কৌশলে।  সেখান থেকে হুবহু কমন পড়ারও নিশ্চয়তা দেয়া হচ্ছে। গণিতের বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব বোর্ডেই প্রশ্ন ফাঁস হয়েছে। মানবজমিন-এর কাছেও ঢাকা বোর্ডের একটি প্রশ্ন এসেছে। তাতে যেসব প্রশ্ন  দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে অনুশীলনী ১.১ এর ৩(২) এবং ১০ (৪) নম্বর অঙ্ক। অনুশীলনী ১.২ এর ৭ নম্বর এবং উদাহরণ ১১ । অনুশীলনী ২ এর রুট ৫ এবং উদাহরণ ৭। অনুশীলনী ৩.১ এর ১০ এবং ১৩ নম্বর অঙ্ক। অনুশীলনী ৩.২ এর ১১ এবং ১০ নম্বর অঙ্ক। অনুশীলনী ৩.৭ এর ১১ এবং ১০ নম্বর অঙ্ক। অনুশীলনী ৩.৮ এর ১১ নম্বর অঙ্ক। অনুশীলনী ৪.১ এর ৯, ৮ এবং ১৫ নম্বর অঙ্ক। অনুশীলনী ৪.৩ এর ৭ (৪) নম্বর অঙ্ক। অনুশীলনী ৫.২ এর ১৬ এবং ১৯ নম্বর অঙ্ক। অনুশীলনী ৬.১ এর ৮ এবং ১৩ নম্বর অঙ্ক। অনুশীলনী ৬.৫ এর ১০ এবং উদাহরণ ১৬। সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রশ্নটি সাজেশন আকারে ফাঁস করা হয়েছে। কয়েকটি কোচিং সেন্টার মূলত এ অপকর্মের সঙ্গে জড়িত। বর্তমান সরকারের আমলে শিক্ষাঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় প্রশ্ন ফাঁস। এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) এবং প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। তদন্তে তা প্রমাণিতও হয়। এছাড়া প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র হুবহু ফাঁস হওয়ায় কয়েকটি জেলার পরীক্ষা বাতিল করা হয়। ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামান বলেন, প্রশ্নফাঁসের কোন অভিযোগ আমরা পাইনি। কোন চক্র এ ধরনের কাজ করে থাকলে তার ব্যবস্থা নেয়ার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। সব জেলা প্রশাসককে এ বিষয়ে দিক-নির্দেশনা দেয়া আছে। ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন। এর মধ্যে সাত লাখ ৩৩ হাজার ২০২ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা  বেড়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। আগামী ২২শে মার্চ পর্যন্ত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। আর ২৩ থেকে ২৭শে মার্চের মধ্যে  শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা।

Saturday, February 22, 2014

মানব-কুমির!

গ্রিক উপকথায় স্যান্টর নামে এক দেবতার কথা পাওয়া যায়। এর শরীরের অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া। সর্পমানবী মেডুসা, মানব-ছাগল ফাউন এমন অনেক চরিত্র গ্রিক উপকথায় আছে।
কিন্তু মিশর, তুরস্ক থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত একটি সাধারণ উপকথার কথা হয়ত সবাই জানে না। এই অঞ্চলে কুমির-মানব বা মানব-কুমিরের গল্প প্রচলিত আছে।

১৯৯২ সালে তুরস্কের প্রত্নতত্ত্ববিদেরা ঘোষণা দেন, ইস্তাম্বুলের বিখ্যাত টপকাপি প্রাসাদের ভল্টে পাওয়া গেছে একটি অদ্ভূত প্রাচীন মিশরীয় মমি। একটি পুরনো সিন্দুকে এই মমিটি রক্ষিত ছিল। মমিটি খুলতেই বেরিয়ে আসে এক অদ্ভূত প্রাণী। এর উপরের অংশ এক কিশোর বালকের এবং নিচের অংশ কুমিরের। এই রহস্যের কিনারা এখনও হয়নি।

কিছু কিছু গবেষক দাবি করেন, কুমির ওই বালকটির অর্ধেক অংশ খেয়ে ফেলেছে। পরবর্তীতে তার বাবা-মা ছেলের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে একটি বিশেষ কৌশলের আশ্রয় নেন। তাদের ইচ্ছা অনুযায়ী, একটি কুমির মেরে নিচের অংশ বালকটির উপরের অংশের সঙ্গে যুক্ত করে দেয়া হয়।

প্রাচীন মিশরে ছিল কুমির দেবতা। ধারণা করা হয়, সিবেকের প্রার্থনাকারীরা এমন একটি মূর্তি তৈরি করেছিল। ওই কুমির দেবতা ছিল নদী ও হ্রদের দেবতা। অথবা এমনও হতে পারে প্রদর্শনীতে টাকা উপার্জন করার জন্য এটি তৈরি করা হয়েছে প্রতারণার ধান্দায়।

দানবের এমন বিশ্বাস যুক্তরাষ্ট্রেও প্রচলিত আছে। এমন একটি হচ্ছে জ্যাক দ্য অ্যালিগেটর। এতে আছে নিচের অংশ কুমির এবং উপরের অংশ বানরের। ওয়াশিংটনের লং-বিচের ৪০৯ সাউথ প্যাসিফিক অ্যাভিনিউয়ে অবস্থিত মার্শেস ফ্রি মিউজিয়ামে এটি রক্ষিত আছে। একটি এনটিক স্টোর থেকে মার্শেস এটি ১৯৬৭ সালে ৭৫০ ডলারে কিনে নেন।

১৯৯৩ সালের ৯ নভেম্বর সাপ্তাহিক ওয়ার্ল্ড নিউজ সাময়িকীতে প্রথম পাতায় এর একটি ছবিসহ লেখা প্রকাশিত হয়। শিরোনাম দেয়া হয়, ‘ফ্লোরিডার একটি জলাশয়ে অর্ধেক মানুষ অর্ধেক কুমির আকৃতির প্রাণী পাওয়া গেছে’। পরবর্তী সংখ্যায় লেখা হয়, এই অদ্ভূত প্রাণীটি নাকি ছাড়া পেয়ে মিয়ামিতে এক ব্যক্তিকে মেরে ফেলেছে। শুধু তা-ই নয় বাচ্চাও নাকি প্রসব করেছে!

জ্যাক দ্য অ্যালিগেটর নিয়ে বিভিন্ন ধর্মীয় প্রথা যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের মানুষের সংস্কৃতিতে লক্ষ্য করা যায়। এই আকৃতির প্রাণীটির প্রতিকৃতি ওয়াশিংটন এবং অরেগনে অহরহ চোখে পড়ে।

Friday, February 21, 2014

আচ্ছা, সাকিব কি ছাত্রলীগ করেন?’(ভিডিও )

‘আচ্ছা, সাকিব কি ছাত্রলীগ করেন?’- মিনার রশীদ তার ফেসবুক স্ট্যাটাসে প্রশ্নটি করেছেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, প্রশ্নটি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কার কাছে জিজ্ঞেস করি, ভেবে পাচ্ছিলাম না। শেষমেষ ফেসবুকেই প্রশ্নটি রাখলাম।
কারন কিছুদিন আগে ছাত্রলীগের এক কর্মী গণতন্ত্রের জন্যে সংগ্রামরত আইনজীবীদের দিকে ফোকাস করে সেই একই জিনিস প্রদর্শন করেছিল। এক হাতে তার গর্বের সেই অঙ্গ এবং অন্য হাতে ছিল আমাদের গৌরবের পতাকা। পত্রিকায় স্পষ্ট ছবিটি আসলেও বলিষ্ঠ অঙ্গের গর্বিত সেই অধিকারীর কিছুই হয় নি।

তবে ঘটনাবহুল সেই ২৯শে ডিসেম্বরের আগে আওয়ামী নেতা মায়া হুমকি দিয়েছিলেন, ‘বিএনপি-জামায়াত এই পতাকার কোন অবমাননা করলে দেখে নেয়া হবে।’
কাজেই একই কাজ বিএনপি জামায়াত করলে খবর হয়ে যেতো। ইলেক্ট্রনিক মিডিয়া কমপক্ষে এক মাস একই ছবি ইনিয়ে বিনিয়ে প্রদর্শন করতো। শাহবাগীরা গর্জে ওঠত। লাকীরা আকাশের দিকে তাকিয়ে শ্লোগান দিতেন। কাজেই ঐ প্রদর্শক কোনভাবে বেঁচে থাকলেও তার ঐ অঙ্গ কোনরূপ অপারেশন ব্যাতিতই উধাও হয়ে যেত।কাজেই ছাত্রলীগ করলে সাকিবের ভয়ের কিছু নেই। না করলে নিশ্চয় খবর আছে।