Tuesday, October 22, 2013

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল থ্রিজি -সাহারা খাতুন (ফেসবুকে সাহারা খাতুন ঝড়)

সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল থ্রিজি। তা আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই ভিশন-২১ স্বপ্নের বাস্তবায়ন হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলালিংকের বাণিজ্যিকভাবে থ্রিজি চালু হওয়া উপলক্ষে বিশেষ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। তিনি কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনেকদিন ধরে ওনি কোন সংবাদ শিরোনামে নেই !
তা কি হয় ? তাই তিনি ফিরে এলেন স্বরূপে !! তিনি আর কেউ নন , হ্যাকারকে হকার মনে করা আমাদের ডিজিটাল সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন !১৯৭৯ সালে জাপানে প্রথম পরীক্ষামূলক চালু করা হয়১৯৯১ সালে ফিনল্যান্ডে চালু করা হয় ।তারও অনেক পরে ২০০১ সালে বিশ্বের কয়েকটি উন্নত দেশে সিস্টেম চালু হয় ।

Wednesday, October 16, 2013

ভয়ংকর বিকাশ চক্র !

ব্র্যাক ব্যাংক এর বিকাশ মোবাইল ব্যাকিং এর প্রযুক্তির মাধ্যমে প্রতারক চক্র দেশের বিভিন্ন এলাকার নিরিহ ধর্মপ্রান লোকজনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রতিদিনেই এমন প্রতারনার ঘটনা ঘটলেও প্রতারনার অন্যতম হোতা অসাধু এজেন্ট ও যাদের ইন্ধনে এই প্রতারনার ব্যবসা সেসব মোবাইল অপারেটর এর কম্পানির অসাধু কর্মকর্তারা ধরা না পড়ায় এই প্রতারনা ব্যবসা এখন রমররা।

জানা যায়, জ্বীনের বাদশা এলাকা হিসাবে খ্যাত এসব এলাকার প্রতরক চক্র জ্বীনের বাদশাহ বা ভন্ডপীর দরবেশরা দেশের বিভিন্ন এলাকার প্রবাসী, ধনাঢ্য ব্যবসায়ীর স্ত্রী, কণ্যাসহ সহজ সরল সাধারন লোকজনের মোবাইল নম্বার সুকৌশলে সংগ্রহ করে।মাঝরাতে অদ্ভুদ কন্ঠে অথবা কন্ঠ বিকৃতি করে বিভিন্ন ঐতিহাসিক পবিত্র মাজার শরিফ ও পবিত্র মসজিদ এর মোয়াজ্জীন এখন ঘুমাচ্ছে এই সুযগে তার মোবাইল থেকে কথা বলছি এমন মিথ্যা উদ্ধৃতি দিয়ে কথিত জ্বীনের বাদশাহ অথবা ভন্ড পীর দরবেশরা মিথ্যা পরিচয় দিয়ে পবিত্র কোরআন ও হাদিসের কিছু মর্মবানী শুনিয়ে তাদের মোবাইল ফোনের মাধ্যমে বলে তোর বাড়ীতে এত ডেস্কি স্বর্ন মুদ্রা আছে অথবা সোনার পুতুল আছে এই ধন সম্পদ নিতে হলে আমরা এত জন জ্বীনের দল অথবা আউলিয়া গাউস কুতুব দরবেশ আছি আমাদের পাগরী, টুপি গুলো পরাতন হয়েছে কিনতে হবে অথবা ছিন্নি দিতে হবে তাই যদি ১লাখ ১ টাকা এত নাম্বারে বিকাশ করিস তাহলে আমরা এসব কিনতে পারবো অথবা আমাদের পছন্দ মত ছিন্নি দিয়ে নিবো এবং খুশি হয়ে তোদেরকে সম্পদ গুলো উঠিয়ে দিবো, বল বাবা আলহামদুলিল্লাহ।

এতে অনেক নিরিহ লোকজন লোভে পড়ে জমানো টাকা, ধার দেনা বা ভিটে মাটি বিক্রি করলে প্রতারক চক্র বিকাশের অসাধু এজেন্টদের মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। প্রতারক চক্র প্রতারনায় বিশ্বাস ধরানোর জন্য ব্যাবহার করে ভূয়া আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করা সীম, ভূয়া আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করা বিকাশ একাউন্ট নাম্বার, ভূয়া তৈরী স্বর্ন মূদ্রা, নকল মূর্তি, লাল শালু কাপড়, অনেক সময় প্রতারক চক্র ব্যাতিক্রম অনেক কিছুই ব্যাবহার করে থাকে।অপরদিকে দেশের বিভিন্ন এলাকা হতে জ্বীনের বাদশাহ এই প্রতারক চক্র এখন ছেলে মেয়েদের অপহরন করে বিকাশে মুক্তিপনের টাকা নিচ্ছে।

প্রতিদিনই ঘটছে অহরহ এসব প্রতারনার ঘটনা।কারন হাতের কাছে ব্যাঙের ছাতার মত গড়ে উঠা অসাধু বিকাশ এজেন্টরা প্রতারনা কৃত টাকার একটা এক্সট্রা বড় অংশ পায় বলে তাদের টাকা নেয়ার আগ্রহ ব্যাপক। অসাধু বিকাশ এজেন্টরা প্রতারকদের ব্যাপক ভাবে সহোযোগীতা করায় প্রতারকরাও থাকে ধরা ছোয়ার বাইরে।প্রতারনার অন্যতম হোতা অসাধু এজেন্ট ও যাদের ইন্ধনে এই প্রতারনার ব্যবসা সেসব মোবাইল অপারেটর এর কম্পানির অসাধু লোভী কর্মকর্তারা এই প্রতারনায় সক্রিয় অংশ গ্রহন করেও ধরা না পড়ায় এই প্রতারনা ব্যবসা এখন রমররা। প্রতারকরা পুলিশের চোখের সামনে এসব প্রতারনার ঘটনা ঘটালেও গ্রেফতার না হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে যে পুলিশের চেয়ে প্রতারকরাই বেশী সক্রিয়।

Sunday, October 13, 2013

সেঞ্চুরীর পর সোহাগ গাজীর হেট্রিক উপহার

স্পোষ্টর্স ডেস্ক: সেঞ্চুরীর পর সোহাগ গাজী হেট্রিক উপহার দিলেন বাংলাদেশীদের জন্য। অসম্ভবকেই যেন সম্ভব করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সোহাগ গাজী। ব্যাট হাতে জ্বলে ওঠার পর এবার বল হাতেও জ্বলে উঠলেন তিনি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পর পর তিন তিনটি উইকেট নিয়ে হ্যাট্রিকের মাইল ফলক ছুঁয়েছেন তিনি।

সোহাগ গাজী ৮৪.২ ওভারে এ্যান্ডারসনকে আউট করে হ্যাট্রিকের যাত্র শুরু করেন। এর পর পর্যাক্রমে ওয়ালিং ও ব্রেসওয়েলকে আউট করে হ্যাট্রিক করেন।

উজিল্যান্ডের ২৬০ রানের মাথায় প্রথমে তিনি অ্যান্ডারসকে এলবিডব্লিইয়ের ফাঁদে ফেলেন। এরপরের বলে ওয়াটলিন মুশফিকের হাতে ক্যাচ তুলেন দেন। এরপরের অসাধারণ এক বলে ব্রেসওয়েল নাসিরের হাতে তুলে দেন ক্যাচ।

শনিবার প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ ঘণ্টার খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় রোববার নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে সকাল নয়টায় খেলা শুরু হয়।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ১১৭ রান নিয়ে খেলা শুরু করে নিউ জিল্যান্ড। কেন উইলিয়ামসনের সঙ্গে আগের দিনের ৬৯ রানের জুটিকে ১০১ পর্যবন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন পিটার ফুলটন।

প্রথম ইনিংসে ৭৩ রান করা এ দীর্ঘদেহী উদ্বোধনী ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সোহাগ গাজী।

প্রথম ইনিংসে শতরান করা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসেও সেদিকেও যাচ্ছিলেন। রস টেইলরের সঙ্গে তার ৫১ রানের জুটি ভাঙ্গায় ভাগ্যেরও একটু সহায়তা পেয়েছেন সোহাগ।

সোহাগের খাটো লেন্থের বল সজোরে ব্যাট চালিয়েছলেন উইলিয়ামসন। শর্ট লেগে থাকা এনামুল হক নিজের মুখ বাঁচাতে গিয়ে ক্যাচ ধরার চেষ্টাই করতে পারেন নি। কিন্তু বল এনামুলের দু’পায়ের মাঝখানে আটকে গিয়ে ক্যাচ। ৭৪ রান করে হতাশা নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

মমিনুল হক ও সোহাগ গাজীর শতকে প্রথম ইনিংসে ৫০১ রান করে বাংলাদেশ। এর আগে কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিংয়ের শতকে ৪৬৯ রান করে নিউ জিল্যান্ড।

বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজী জানান, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। নিউ জিল্যান্ডকে যতদ্রুত সম্ভব অলআউট করার লক্ষ্য স্বাগতিকদের।

নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টও মনে করেন এখনো ফলাফলের যথেষ্ট সম্ভাবনা আছে।

Saturday, October 12, 2013

কাজের মেয়ের সঙ্গে রুমির অবৈধ সম্পর্ক!

স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেফতার হওয়া কণ্ঠশিল্পী আরফিন রুমিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনে সহযোগিতা করার অভিযোগে রুমির ভাই ইয়াসিন রনিকেও জেলহাজতে পাঠানো হয়। গতকাল দুপুরে রুমি ও রনিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 কিন্তু গ্রেপ্তারের পর পরই ফেসবুকে রুমির সঙ্গে একটি মেয়ের অন্তরঙ্গ ছবি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ছবিকে কেন্দ্র করে রীতিমতো ঝড় বইছে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে। হাসান খান নামের এক ব্যক্তি ওই ছবিটি ফেসবুকে পোস্ট করেন। (বি: দ্র: প্রকাশ অযোগ্য হওয়ায় ছবিটি এখানে দেওয়া হলো না)

 হাসান খান নামে ফেসবুক ব্যবহারকারী দাবি করেন, আরফিন রুমির সঙ্গে ছবির ওই মেয়েটি রুমির বাসার কাজের মেয়ে। আর ছবিটি তুলেছেন রুমির প্রথম স্ত্রী। তিনি আরো বলেন, ওই ছবি নিয়ে মামলা করে রুমির প্রথম স্ত্রী অনন্যা। অন্যদিকে, রুমির শুভাকাঙ্ক্ষীরা বলছেন ছবিটি ফটোশপে তৈরি করা। এটি নাকি পুরোপুরি বানানো একটি ছবি। আবার অনেকেই বলছেন, তার যে চরিত্র এরকম কাজ তিনি করতেই পারেন। তবে সত্য-মিথ্যা যাই হোক না কেন রুমির এই অন্তরঙ্গ ছবিটি নিয়ে গুঞ্জন ক্রমেই বেগবান হচ্ছে।

 মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, নির্যাতনের অভিযোগ এনে রুমির প্রথম স্ত্রী অনন্যা শুক্রবার রাতে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম স্ত্রী অনন্যা মামলায় শারীরিক নির্যাতনসহ বেশকিছু অনৈতিক অভিযোগ এনেছেন। অনন্যা বলেন, শুধু একাধিক মেয়েই নয়, বাসার কাজের মেয়ের সঙ্গেও অনৈতিক সম্পর্ক গড়েছিলেন রুমি। এমনকি বাসার কাজের মেয়ের সঙ্গে রুমির একটি অশ্লীল ছবিও এরই মধ্যে ফেসবুকে প্রকাশ হয়েছে। ওই ছবি নিয়ে এরই মধ্যে মিডিয়াঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, যৌতুকসহ বিভিন্ন অজুহাত এনে দীর্ঘদিন ধরে অনন্যাকে নির্যাতন করে আসছিলেন রুমি। মাঝেমধ্যে তিনি কোনো কারণ ছাড়াই স্ত্রীকে পিটিয়ে বাসা থেকে বের করে দিতেন। এ ছাড়া প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন। শুক্রবার রাতেও তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে মামলা করেন অনন্যা। পরে ভোরে মোহাম্মদপুরের বাসা থেকে রুমি ও তার ভাই রনিকে গ্রেফতার করা হয়।

 মাত্র দুই থেকে তিন বছরের ক্যারিয়ারে ক্রমাগত নোংরামি আর অসভ্যতার বিকৃত উদাহরণই শুধু তৈরি করেছেন আরফিন রুমি। রুমির একসময়ের ঘনিষ্ঠ সহশিল্পী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এতটা নোংরা মনের আর অহংকারী শিল্পী কমই দেখেছি। অহংকার আর অসদাচরণের তার আজকের এই পরিণতি হয়েছে। ভয় হয় আবারও কোনো প্রলোভন দেখিয়ে সে তার প্রথম স্ত্রীকে বশ করে ফেলে কি না।

 এদিকে, রুমির ঘনিষ্ঠ অডিও প্রকাশক মারফত প্রথম স্ত্রী অনন্যাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে তার প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা জানান। এ ঘটনায় আপোসের ব্যাপারে আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা একাধিকবার সাংবাদিকদের বলেন, একটা শর্তেই রুমির সাথে আপোস করতে পারি, তা হলো, তাকে তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসাকে ডিভোর্স দিতে হবে।

 অন্যদিকে, তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসা এবার রুমির সাথে আমেরিকা থেকে দেশে এসে ঈদের আগে এই পরিস্থিতি দেখে হতবাক। তাই তিনি দ্রুত বাংলাদেশ ছাড়ার পরিকল্পনা নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

 প্রসঙ্গত, আচরণগতভাবে রুমি তার আরেক গুরু হাবিবের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। হাবিব তার খ্যাতি পাওয়ার সাথে সাথে যেমন প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলেছিলেন। কিন্তু এক্ষেত্রে রুমি নতুন দৃষ্টান্ত তৈরি করলেন। গেল ঈদে রুমি আমেরিকা থাকাকালীন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর মোস্তফা কামাল রাজ ও সিডি চয়েজ নিজ উদ্যোগে রুমির সলো অ্যালবামের বিশাল লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করে, অবশ্য সেখানে ঠাঁই হয়নি তার প্রথম স্ত্রীর। অবাক আর বিস্ময়ে ক্রমশ যেন হতবাক হতে থাকেন রুমির প্রথম স্ত্রী-সন্তানসহ পরিবারের সকলে। আর এত কিছুর প্রকৃত ফলাফল দিয়েছে যেন মূলত দেশের অগণিত শ্রোতা। রুমির সলো অ্যালবাম বাজারে সুপার ফ্লপ হয়। শুধু তাই নয়, দুর্ব্যবহার ও অসভ্যতা করার দায়ে আয়োজকরা রুমিকে মারধর করে এক মঞ্চ থেকে বের করে দেন। সে খবরও একাধিক মিডিয়ায় প্রকাশ পায়।

হজ্জ দেখুন লাইভ। আপনার কম্পিউটার থেকে( Watch Hajj Live. From your computer)

হজ / হজ্জ / হজ্ব (আরবি: حج হাজ্জ্‌) ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ্ব সম্পাদন করা ফরয‌ বা আবশ্যিক।[১] আরবি জ্বিলহজ্জ মাসের ৮ থেকে ১২ তারিখ হজ্বের জন্য নির্ধরিত সময়। হজ্জ পালনের জন্য বর্তমান সৌদী আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। এটি পৃথিবীর সবচেয়ে বড় বাৎসরিক তীর্থযাত্রা।[২] যিনি হজ্জ সম্পাদনের জন্য গমন করেন তাঁকে বলা হয় হাজী।

এখন আপনি চাইলেই আপনার ইন্টারনেটের মাধ্যমে মক্কা ও মদীসা শরীফ লাইভ দেখতে পারবেন।  

মক্কা শরীফ লাইভ দেখতে এখানে ক্লিক করুন। 

মদীনা শরীফ লাইভ দেখতে এখানে ক্লিক করুন

 

বহিস্কার হচ্ছেন ব্যরিস্টার মওদুদ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কর্ণেল তাহের হত্যার পূর্বপরিকল্পনাকারী হিসেবে নিজের বইয়ে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আরেক বইয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ১৫ আগস্টে জন্মদিন উদযাপন করার বিষয়টিকে মওদুদ প্রশ্নবিদ্ধ করেছেন। স্বৈরাচারী এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী মওদুদ বিভিন্ন রাজনৈতিক দল করে এসে বিএনপিতে ঠাঁই নিয়েছেন। তবে তিনি বিএনপির ‘ভবিষ্যৎ কর্ণধার’ তারেক রহমানের রাজনীতির প্রবল বিরোধী।
এসব কারণে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হচ্ছে বলে দলের একাংশের নেতা কমীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে। গুজব বিশ্বাসকারীদের দাবি, দিন-ক্ষণ, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে খালেদা জিয়া দল থেকে মওদুদকে বহিস্কারের ঘোষণাটি দেবেন। দলের বড় একটি অংশ, যুব দল ও ছাত্র দলসহ তরুণ নেতা-কর্মীদের চাপে মওদুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
লন্ডনে অবস্থানরত তারেক রহমানও নাকি মওদুদকে দল থেকে বহিস্কারের পক্ষে। তারেক নাকি তার মা খালেদা জিয়াকেও বিষয়টি টেলিফোনে জানিয়েছেন। পুরো বিষয়টি এখন চেয়ারপারসনের একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এজন্য বিএনপির শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না।
উল্লেখ্য, গত ২০ মে কর্নেল তাহের ও তার সঙ্গীদের ১৯৭৬ সালে বিশেষ সামরিক ট্রাইব্যুনালে গোপন বিচার অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে মওদুদ আহমদের ‘এ স্ট্যাডি অব পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ইন্টারভেশন ইন বাংলাদেশ’ বইয়ের প্রসঙ্গ তুলে ধরেন আদালত।।
তবে মওদুদের লেখা বই এবং সেখান থেকে উদ্ধৃত করে উচ্চ আদালতের রায়ের বিষয়ে মওদুদ গণমাধ্যমের কাছে বলেন, ‘আমার বক্তব্য ও লেখা বিকৃত করা হয়েছ।

রুমির অন্তরঙ্গ ছবি নিয়ে ফেসবুকে বিতর্কের সৃষ্টি

আলোচিত সঙ্গীতশিল্পী আরেফিন রুমির গ্রেফতার ও একটি মেয়ের সাথে অন্তরঙ্গ ছবি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালচনার ঝড় বইছে । গ্রেপ্তারের পর পরই ফেইসবুকে রুমির সাথে একটি মেয়ের অন্তরঙ্গ ছবি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

হাসান খান নামের এক ব্যক্তি ওই ছবিটি ফেসবুকে পোষ্ট করে।  হাসান খান নামে ফেইসবুক ব্যবহারকারী দাবি করেন,  “আরেফিন রুমির সাথে ছবির ওই মেয়েটি রুমির বাসার কাজের মেয়ে। আর ছবিটি তুলেছেন রুমির প্রথম স্ত্রী।”. তিনি আরো বলেন, ওই ছবি নিয়ে মামলা করে রুমির প্রথম স্ত্রী অনন্যার।

এদিকে শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  জানাজায় প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারহন কণ্ঠশিল্পী আরফিন রুমি।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, নির্যাতনের অভিযোগ এনে রুমির প্রথম স্ত্রী অনন্যা শুক্রবার রাতে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই গত বছর রুমি আমেরিকা প্রবাসী ভক্ত কামরুন নেসাকে বিয়ে করেন। রুমি-অনন্যা দম্পতির আরিয়ান নামে একটি ছেলেও রয়েছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক সংবাদমাধ্যমকে আরও বলেন, “রুমির প্রথম স্ত্রী অনন্যা তার বিরুদ্ধে এ মামলা করেছেন। তার অভিযোগ যৌতুক দাবি করে প্রায়ই রুমি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।”